বিএনপি কোনোভাবেই ইতিহাস বিকৃত করবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপি কোনোভাবেই ইতিহাস বিকৃত করবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকার ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করেছিল, কিন্তু বিএনপি কোনোভাবেই ইতিহাসের বিকৃতি হতে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, "অতীতের ভুল সংশোধন করার জন্য যেকোনো ধরনের বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদের আমরা অবশ্যই সাজার আওতায় আনব। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনব, তবে আইনের বাইরে গিয়ে ইতিহাস বিকৃত করার কোনো কাজের দায়ভার আমরা গ্রহণ করব না।" তিনি আরও যোগ করেন, "আমরা মনে করি না যে এই দেশ শুধু আমাদের একার; এই দেশ সকলের।"

ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয় মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেবে বিএনপি।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আরও জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে সারাদেশে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ চিহ্নিত করার কাজ বর্তমানে চলমান রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন