১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন মহেশপুরের সন্তান ব্যারিস্টার কাজল

১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন মহেশপুরের সন্তান ব্যারিস্টার কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।

বুধবার (২৫ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন রুহুল কুদ্দুস কাজল এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাধিকবার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের উচ্চ আদালতে একজন অভিজ্ঞ ও সুপরিচিত আইনজীবী হিসেবে পরিচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে তাকে দায়িত্ব দিয়ে আইনি সহায়তা উপ-কমিটি গঠন করা হয়।


মন্তব্য করুন