সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ জানান, সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে— এসব নিয়ে বৈঠকে বিস্তারিত কথা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল রোববার (১৫ মার্চ) অধিবেশনের পর তা মুলতবি করা হবে। এরপর ঈদের ছুটির পর আগামী ২৯ মার্চ পুনরায় সংসদ অধিবেশন বসবে এবং পুরো এপ্রিল মাসজুড়ে অধিবেশন চালু থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাইয়ের পর প্রতিবেদন আকারে তা সংসদে উত্থাপন করা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন