ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৬ সালের ৫ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করে। আবেদনের প্রেক্ষিতে কমিটি যদি মনে করে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং জনস্বার্থে এটি চালানোর প্রয়োজন নেই, তবে তারা সরকারের কাছে প্রত্যাহারের সুপারিশ করে।
তিনি জানান, জেলা কমিটির সুপারিশ পরীক্ষা-নিরীক্ষার জন্য এ বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ