ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আজ রোববার বেলা ১১টা থেকে আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। গত বৃহস্পতিবার এ নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আজ রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচিতে রয়েছে—মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ বেশ কিছু মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনাও কার্যসূচিতে রয়েছে।
শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে।
এর আগে অধিবেশনের শুরুতে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম কণ্ঠভোটে সমর্থিত হয় এবং পরে রাষ্ট্রপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ