পাকা আম দিয়ে পাটিসাপটা তৈরির সহজ রেসিপি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
পাকা আম দিয়ে পাটিসাপটা তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন নানা রঙের ও স্বাদের পাকা আম পাওয়া যাচ্ছে। আম এমনিতে খাওয়ার পাশাপাশি এই রসালো ফল দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের খাবার। আমের লাচ্ছি বা আইসক্রিমের বাইরে আপনি চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ‘আমের পাটিসাপটা’। দেখে নিন তৈরির পদ্ধতি।

পাকা আম (ব্লেন্ড করা) ২টি, চালের গুঁড়া ১ কাপ, ময়দা আধা কাপ, চিনি ১/৪ কাপ। আমের পাল্প আধা কাপ, সুজি ২ টেবিল চামচ, ঘন দুধ ১ কাপ, চিনি ২ টেবিল চামচ। ঘি (পরিমাণমতো)।

১. প্রথমে পাকা আমের খোসা ও বীজ ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিন। ২. এবার প্যানে সামান্য ঘি দিয়ে তাতে আমের পাল্প, সুজি, ঘন দুধ ও ২ টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে ঘন পুর তৈরি করে নিন। ৩. একটি বাটিতে দুধ, আমের পাল্প, চালের গুঁড়া, ময়দা ও চিনি মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। ৪. চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য ঘি ব্রাশ করে নিন। এবার এক চামচ ব্যাটার প্যানে দিয়ে গোল করে ছড়িয়ে দিন। ৫. রুটির একপাশে তৈরি করে রাখা আমের পুর দিয়ে রোল বা পাটিসাপটার আকারে মুড়ে নিন। ৬. এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিন।

ঠান্ডা বা গরম—যেকোনো ভাবেই পরিবেশন করতে পারেন এই মৌসুমি আমের পাটিসাপটা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন