চুলের যত্নে ঘরোয়া টোটকা ও ভেষজ পরিচর্যার সহজ উপায়
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
জীবনযাপন ডেস্ক :নারীর সার্বিক সৌন্দর্য ও আভিজাত্যের অন্যতম প্রধান উপাদান হলো স্বাস্থ্যোজ্জ্বল চুল। ঘন, কালো ও রেশমি চুল কেবল সৌন্দর্যকেই ফুটিয়ে তোলে না, বরং তা রুচি ও ব্যক্তিত্বেরও প্রতিফলন ঘটায়। বাণিজ্যিক রাসায়নিক উপাদানের দাপটের যুগেও চুলের সুরক্ষায় ভেষজ ঘরোয়া টোটকার প্রতি মানুষের আস্থা অপরিবর্তিত রয়ে গেছে।চুলের গঠন মজবুত করতে এবং চুল পড়া রোধে ক্যাস্টর অয়েল, মেথি, রসুনের মতো প্রাকৃতি উপাদান অত্যন্ত জাদুকরী ভূমিকা পালন করে।চুলের পরিচর্যায় কয়েকটি কার্যকর ঘরোয়া প্যাক:ক্যাস্টর অয়েল: চুলের গোড়া শক্ত ও ঘন করতে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করে এক ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে। বিকল্প হিসেবে ১ চা চামচ ক্যাস্টর অয়েল ও ১ টেবিল চামচ নারকেল তেল একসঙ্গে হালকা গরম করে সপ্তাহে অন্তত একদিন ব্যবহারে ভালো ফল মেলে।মেথির প্যাক: আগের রাতে পানিতে ভিজিয়ে রাখা মেথি সকালে পেস্ট করে স্ক্যাল্পে আধা ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করলে চুল কালো ও ঘন হয়।
মেথি, রসুন ও সরষের তেল: ভেজানো মেথি ও ১-২ কোয়া রসুন থেঁতো করে তাতে হালকা গরম সরষের তেল মিশিয়ে মাথায় আধঘণ্টা লাগিয়ে ধুয়ে ফেললে চুলের গোড়া মজবুত হয়।প্রতিদিনের পরিচর্যার জরুরি নিয়মাবলী:ওয়েদার ও তেলের সামঞ্জস্য: স্যাঁতসেঁতে আবহাওয়া কিংবা শুষ্ক চুলে সপ্তাহে মাত্র একবার এবং তৈলাক্ত চুলে দুই সপ্তাহে একবার তেল ম্যাসাজ করাই যথেষ্ট।শ্যাম্পু ও অ্যাপল সাইডার ভিনিগার: সপ্তাহে ২-৩ বার অল্প শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প পরিষ্কার করা উচিত। ধোয়ার শেষ ধাপে অ্যাপল সাইডার ভিনিগার মেশানো পানি ব্যবহারে চুলের জেল্লা বাড়ে।ট্রিম ও স্ক্যাল্প টনিক: ২-৩ মাস পর পর শুধু চুলের আগা সামান্য ট্রিম করলে আগা ফাটা রোধ হয়। প্রতি রাতে নন-অয়েলি হারবাল টনিক ব্যবহারে চুল পুষ্টি পায়।খাদ্যাভ্যাস ও ঘুম: প্রোটিনের অভাবে কিংবা অতিরিক্ত রোদে চুল লালচে ও বাদামি হতে পারে। এ জন্য খাদ্য তালিকায় নিয়মিত ডিম, মাছ, চিকেন, ডাল, টক দই ও সবুজ শাকসবজি রাখা আবশ্যক। একই সঙ্গে দৈনিক ৮ ঘণ্টার পর্যাপ্ত ঘুম ও রোদে বের হওয়ার সময় স্কার্ফ বা টুপি ব্যবহার করা প্রয়োজন।
|