প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ
নির্মাতা জানান, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ও নতুনত্ব মাথায় রেখে নাটকটি নির্মাণ করা হয়েছে। গ্রামীণ পটভূমির এক সাধারণ ছেলে-মেয়ের জীবনসংগ্রাম ও বাস্তবধর্মী আবেগের চিত্র ফুটে উঠেছে এর গল্পে। প্রেম, বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা, তরুণদের দায়িত্ববোধ এবং নারীদের মনে চেপে রাখা না-বলা কিছু অনুভূতির মিশেলে নাটকটি দর্শকদের জন্য একটি হৃদয়ছোঁয়া গল্প উপহার দেবে বলে আশা করা হচ্ছে।
পরিচালক শাহ মোহাম্মদ রাকিব বলেন, “দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছি। ইয়াশ ও সুনেরাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। কাজের প্রতি তাদের ডেডিকেশন মুগ্ধ করার মতো। তারা একেকজন শিল্পী হিসেবে যেমন দক্ষ, মানুষ হিসেবেও দারুণ; এককথায়—গুড পিপল, গুড ভাইবস।”
ভবিষ্যতেও এই জুটিকে নিয়ে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নির্মাতা। ইয়াশ ও সুনেরাহর নতুন রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটিই এখন দেখার অপেক্ষা।
জান্নাত সকালবেলা
|