বিয়ে করেছেন সেই শেখ সাদী, পাত্রী কে
বিনোদন প্রতিবেদক: বিয়ে করতে যাচ্ছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। গত শুক্রবার পারিবারিকভাবে তার আংটিবদল সম্পন্ন হয়েছে বলে এই গায়ক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ সাদী জানান, আংটিবদলের এই সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। তিনি বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’
জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। গত শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের আংটিবদলের এই আয়োজন সম্পন্ন হয়।
‘ললনা’ গান দিয়ে তুমুল আলোচনায় আসা এই শিল্পী অভিনয়েও নাম লিখিয়েছিলেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে সামিরা খান মাহির বিপরীতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।
এ ছাড়া চিত্রনায়িকা পরীমনির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একাধিকবার দেখা গেছে শেখ সাদীকে। একটি মামলায় আদালতে পরীমনির জামিনদার হয়ে তিনি নতুনভাবে আলোচনায় আসেন। এরপর বিভিন্ন সময়ে পরীমনির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এই গায়ক।
জান্নাত সকালবেলা
|