‘রকস্টার’কে ছাপিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রইদ’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
‘রকস্টার’কে ছাপিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রইদ’

বিনোদন ডেস্ক: ঈদের মুক্তি পাওয়া সিনেমার দৌড়ে শুরুতে শাকিব খানের তারকা-প্রভাব ও হাইপ থাকলেও, সপ্তাহ ঘুরতেই সমীকরণ বদলে গেছে। আজমান রুশোর ‘রকস্টার’ ছবিটিকে মাল্টিপ্লেক্সের দর্শক সংখ্যা এবং আয়ের দিক থেকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের নির্মাণাধীন ‘রইদ’।

মুক্তির ২১তম দিনে এসে দেখা যায়, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘রকস্টার’-এর প্রদর্শনীর সংখ্যা ২২টি, যার বিপরীতে টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অথচ একই দিনে ‘রইদ’-এর প্রদর্শনীর সংখ্যা ২৮টি এবং আয় ২ লাখ ২৬ হাজার টাকা, যা ‘রকস্টার’-এর আয়ের প্রায় দ্বিগুণ।

বিশ্লেষকদের মতে, মুক্তির শুরুতে শাকিব খানের প্রভাব থাকলেও ‘রকস্টার’-এর আবেদন কমে যাওয়ার প্রধান কারণ দুর্বল চিত্রনাট্য। অন্যদিকে, গল্প ও নির্মাণশৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। ‘রইদ’-এর প্রতি দর্শকের আগ্রহ এখনো অটুট এবং দেশের বাইরেও এর প্রদর্শনী থেকে ভালো আয় আসার সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে মোট আয়ের হিসেবে ‘রকস্টার’ এগিয়ে থাকলেও, নির্মাণ ব্যয়ের অনুপাতে লগ্নিকৃত অর্থ তুলে আনার ক্ষেত্রে ‘রইদ’ অনেক বেশি সফল।

‘রইদ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। অন্যদিকে ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, কাজী সাবির ও তারিক আনাম খান।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন