স্বামীর উদ্দেশে পূর্ণিমা : তুমি আমার মানসিক শান্তি
বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগপূর্ণ এক বার্তা দিয়েছেন। স্বামীর জন্য ভালোবাসা আর শুভকামনা জানিয়ে পূর্ণিমা লিখেছেন, “প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।”
জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি শেয়ার করে পূর্ণিমা জীবনসঙ্গীর প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ক্যাপশনে আরও যোগ করেন, “সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি, এই নতুন বছরটি তোমার জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং তোমার মনের সব ইচ্ছে পূরণ করুক। তোমাকে সবসময় অনেক ভালোবাসি।”
অভিনেত্রী পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন ২০২২ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন। এর আগে ২০০৭ সালে পূর্ণিমা আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন, তাদের সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যা রয়েছে। ব্যক্তিগত জীবনের নানান চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে রবিনকে ঘিরেই নিজের সুখী নীড় গড়ে তুলেছেন এই চিরসবুজ তারকা।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকা পূর্ণিমার এই পোস্টে ভক্ত-অনুরাগীরাও রবিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
জান্নাত সকালবেলা
|