বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য পরিচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে মেয়েদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি। প্রভা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই বিবাহিত পুরুষের প্রেমে পড়া উচিত নয়।
ভিডিওতে প্রভা বলেন, “মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক—বউ ভালো না, সমাজের জন্য বা সন্তানের জন্য সংসার টিকিয়ে রাখতে হচ্ছে—এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না।” তিনি সতর্ক করে বলেন, এই ধরণের সম্পর্কে জড়িয়ে নিজের জীবন নষ্ট করা উচিত নয়।
নিজের তিক্ত অভিজ্ঞতার উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, “সম্প্রতি আমিও এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমার এখন এগুলো মুখস্থ হয়ে গেছে। আমি তাকে সরাসরি বলে দিয়েছিলাম, যদি সংসারে এতই সমস্যা থাকে এবং ডিভোর্স প্রসেস চলতে থাকে, তবে তা আগে শেষ করে আসুন। তারপর ভাবব আমরা একে-অন্যের জন্য মানানসই কি না।”
প্রভা জানান, সেই ব্যক্তি এখন তাকে ‘সাইকো’ বলে প্রচার করছেন, তবে এতে তিনি মোটেও বিচলিত নন। তার কথায়, “আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আমি গ্ল্যাড যে ওই সংসারে ঢুকিনি।”
পরিশেষে তিনি মেয়েদের উদ্দেশে বলেন, সংসারে অশান্তির অজুহাত দেওয়া এসব পুরুষের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করা থেকেও সতর্ক থাকতে হবে।
জান্নাত সকালবেলা
|