জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গ্র্যাজুয়েটদের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের এই দ্বিতীয় সমাবর্তন আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে পূর্বনির্ধারিত এ তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সমাবর্তনের সার্বিক আয়োজন, তারিখ ও প্রস্তুতি মূল্যায়নের লক্ষ্যে সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সাক্ষাৎকালে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
বৈঠকে জবির দ্বিতীয় সমাবর্তন অত্যন্ত সুসংগঠিত, সুন্দর ও মর্যাদাশীলভাবে সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য জানান, উৎসবমুখর পরিবেশে সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও দপ্তরগুলো প্রয়োজনীয় সকল প্রস্তুতিমূলক দায়িত্ব সম্পন্ন করবে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সমাবর্তনের পর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় উচ্চশিক্ষা সম্পন্ন করা হাজার হাজার সাবেক শিক্ষার্থী দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন। নতুন ঘোষিত তারিখের মাধ্যমে অবশেষে তাঁদের সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।