হকারদের ফুটপাত বরাদ্দ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক; রাজধানীর রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল জারি করেন।
রুলে হাইকোর্ট জানতে চেয়েছেন, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান একটি রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিটকারী আইনজীবী জানান, “ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য। সেখানে হকারদের স্থায়ীভাবে জায়গা বরাদ্দ দেওয়া হলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।”
হাইকোর্টের এ রুলের জবাব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে।
|