আচমিতা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
আচমিতা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমল কিশোর চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার, কটিয়াদীর ইনস্ট্রাক্টর শাহজাহান কবীর ভূঁঞা, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতি এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. ইকবাল।

মা সমাবেশে শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন