এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিব এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুন (বুধবার) সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই সভায় অংশগ্রহণ করবেন:

ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা। সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তারা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন