কুবির তরুণ লেখক ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক তামিম

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ
কুবির তরুণ লেখক ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক তামিম

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইয়াছিন ইবনে ফিরোজ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী তামিম মিয়া। দুজনই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

মনোনয়ন প্রাপ্তির পর নতুন সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ বলেন, "ক্যাম্পাসে মুক্তচিন্তা, গঠনমূলক সমালোচনা ও মেধা বিকাশের পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের কলমকে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তুলতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।"

সাধারণ সম্পাদক তামিম মিয়া নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "তরুণদের শাণিত কলমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে সাহিত্যপ্রেম ও সৃজনশীলতা ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অর্পিত এই দায়িত্ব সবার সহযোগিতায় নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন