কিশোরগঞ্জে কোচিং সেন্টার বন্ধ ও স্কুলে মোবাইল নিষিদ্ধ
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে কিশোরগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ এবং স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার শিক্ষা পরিস্থিতি ও শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক জানান, কিশোরগঞ্জে সাক্ষরতার হার জাতীয় হারের চেয়ে পিছিয়ে থাকায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। এছাড়া টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণদের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা অমান্য করে কোচিং পরিচালনা না করতে এবং স্কুলে মোবাইল ফোন না আনতে নির্দেশনা জারি করা হয়েছে।
এআইএল/সকালবেলা