গবেষণায় আগ্রহ সৃষ্টিতে গোবিপ্রবিতে চালু হলো বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ (গোবিপ্রবি প্রতিনিধি): পাঠদানের পাশাপাশি শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে গতিশীল করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষকদের এই অনন্য স্বীকৃতি দিতে এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি জানান, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করাই এই পদকের মূল লক্ষ্য। এ বছর প্রতিটি অনুষদ থেকে একজন করে সেরা গবেষক নির্বাচিত হবেন, যেখানে ইমপ্যাক্ট ফ্যাক্টরসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন জানান, যোগ্য শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
এআইএল/সকালবেলা