ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, প্রাথমিকভাবে প্রত্যেক মাসে আমরা দুটি করে উপজেলায় দুটি করে স্কুল দিয়ে শুরু করব। এটি একটা চলমান প্রক্রিয়া হবে। তবে আমাদের লক্ষ্য প্রথম মাসে অন্ততপক্ষে এক লাখের বেশি শিক্ষার্থীর কাছে যেন আমরা ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দিতে পারি। তিনি আরও জানান, স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। সব প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। তবে ছেলে ও মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ