ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী কুমিল্লা ১০ আসনে গফুর ভূঁইয়ার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এর আগে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানির পর এ বিষয়ে আদেশের জন্য রবিবার (১ ফেব্রুয়ারি) দিন রাখা হয়েছিল।
কুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক অভিযোগ করে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।
সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ২২ জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেন।
এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ