ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর এবং বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ওই হামলা চালানোর দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দু’টি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরে হামলা চালিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে, ‘‘এই হামলায় ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমের পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে বিপ্লবী গার্ড বাহিনী।’’

এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের শরীরে হালকা জখম রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: আল জাজিরা, এএফপি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন