যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত: জানালেন মাসুদ পেজেশকিয়ান

যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত: জানালেন মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলমান যুদ্ধ বন্ধে ৩টি শর্ত দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি।

পেজেশকিয়ানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, তেহরানের ন্যায্য অধিকার নিশ্চিত করা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের ওপর আর কোনো হামলা হবে না এর আন্তর্জাতিক নিশ্চয়তা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত নিরসনে তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালেও এই শর্তগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো এই দাবিগুলোর স্বীকৃতি। তবে এরই মধ্যে মার্কিন প্রশাসন তেহরানের পক্ষ থেকে আসা যেকোনো আলোচনার প্রস্তাব নাকচ করে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবি জানিয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন