ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম পাড় টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।
গ্রেপ্তারকৃত মাদক সরবরাহকারীর নাম মো. ইসমাইল হোসেন। তিনি দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
র্যাব জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং ইসমাইলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তরে ট্রাকযোগে মাদক সরবরাহ করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে মেজর মো. আহসান হাবিব বলেন, "মাদক নির্মূলে র্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যমুনা সেতু এলাকাটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এখানে নজরদারি আরও জোরদার করা হয়েছে।" গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ