কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উৎসবমুখর পরিবেশে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী পিঠা উৎসব পালিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মো. জলিল উদ্দিনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির খান।

উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

সকাল থেকেই কলেজ ক্যাম্পাস মেতে ওঠে উৎসবের আমেজে। বাহারি সব স্টলে শোভা পাচ্ছিল বাঙালির ঐতিহ্যের নানা রকম পিঠার সমাহার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, কুলি পিঠা, কাজু বরফি, জালি পিঠা, মেরা পিঠা, পাকন পিঠা, নূরের জাল পিঠা, দুধ সাগর, দুধপুলি, আনারকলি, পাটিসাপটা, নকশি পিঠা, শ্যামা পিঠা ও মাংস পিঠাসহ আরও অনেক সুস্বাদু দেশীয় পিঠা।

পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা আমাদের শিকড় ও সংস্কৃতিকে ভুলতে বসেছি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সকালবেলা

মন্তব্য করুন