ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ভারতর কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলের ড্রেসিংরুমে নেমে আসে গভীর হতাশা। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ ম্যাচে আগে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়।
ম্যাচ শেষে হেসন বলেন, ড্রেসিংরুমে খেলোয়াড়রা চুপচাপ ছিল, সবাই ম্যাচটির গুরুত্ব জানত। তিনি স্বীকার করেন, দল আত্মবিশ্বাসী ছিল এবং টুর্নামেন্টের আগে টানা পাঁচ ম্যাচ জিতেছিল। তবে ভারতের বিপক্ষে পরিকল্পনা কাজে লাগেনি।
ভারতের হয়ে ৭৭ রানের ইনিংস খেলেন ইশান কিশান। বল হাতে শুরুতেই দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জাসপ্রিত বুমরাহ।
এই জয়ে ভারত টানা তৃতীয় ম্যাচ জিতে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তানকে টিকে থাকতে হলে শেষ ম্যাচে জিততেই হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ