২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে: শেহবাজ

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে: শেহবাজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার (১৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে এবং এর খসড়াও প্রস্তুত করা হয়েছে।

শেহবাজ শরিফ বলেন, সম্ভাব্য এই চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষর (ই-সিগনেচার) আয়োজনের প্রস্তুতি চলছে। এর পরবর্তী ধাপে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আলোচনার সময় ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার প্রশংসা করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, এই ঐতিহাসিক চুক্তি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তির ভিত্তি গড়ে তুলবে।

মন্তব্য করুন