রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

রাসেল মিয়া, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার (সিআর এবং জিআর) ওয়ারেন্টভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাতে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের সরাসরি দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। সদর থানার এসআই (নিঃ) মো. সেলিম মিয়া, এএসআই (নিঃ) মো. মশিউর রহমান, এএসআই (নিঃ) নুর আলম এবং এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও একটি চৌকস ফোর্স নিয়ে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে এই সফল অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তারকৃত প্রত্যেক আসামিকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ。

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— খানখানাপুরের খোলাবাড়ীয়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে সুমন শেখ (৩১)। দত্তপাড়া এলাকার সাহেব আলী শেখের ছেলে এবং জিআর ওয়ারেন্ট ও চুরি মামলার আসামি সম্রাট শেখ ওরফে চিকে সম্রাট (২৮)। বড় লক্ষ্মীপুর এলাকার পলাই সরদারের ছেলে আতিয়ার সরদার (৩০)। মুচাইদহ গ্রামের মো. রইচের ছেলে রিফাত। নবগ্রামের শাহজাহান সরদারের ছেলে সোহাগ সরদার (২৫)। আমানীপুর এলাকার মোহন আলী মোল্লার ছেলে এবং সিআর মামলার আসামি আবু বক্কার মোল্লা। বারবাকপুর এলাকার ইসহাক খানের ছেলে খলিল খান।

গ্রেপ্তার প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও গুরুত্ব দিয়ে বলেন, রাজবাড়ী সদর থানা এলাকায় অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনার এই বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন