কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জাহিদ হাসান টিটু (২৫) নামে উপজেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহিদ হাসান টিটু কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলায় জাহিদ হাসান টিটু এজাহারভুক্ত আসামি ছিলেন। গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার পুলিশের একটি দল ভোগপাড়া মহল্লায় অভিযান চালায়। এ সময় নিজ বাসা থেকে টিটুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী আইনের সুনির্দিষ্ট মামলায় জাহিদ হাসান টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন