মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়্যাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে এ তারবিয়্যাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন। তিনি তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক ও নৈতিক চরিত্র গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী আল আমিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (সেক্রেটারী) মুহা. মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাৎ হোসেন লস্করপুরী। কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ মাহাবুব কাসেমী। ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব সামসুল হক সরকার। বিশিষ্ট চিকিৎসক ডা. আক্তার হোসাইন প্রমুখ।
এছাড়াও তারবিয়্যাত অনুষ্ঠানে গজারিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত তৃণমূলের বিপুল সংখ্যক দায়িত্বশীল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা