মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ণ
মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অপারেশনস/প্রোডাকশন, রোলিং মিল/এসএমএস প্ল্যান্ট এবং এমআরএসএমএল বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। গতকাল ৩ মে ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও বিবরণ:

  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

  • বিভাগ: অপারেশনস/প্রোডাকশন, রোলিং মিল/এসএমএস প্ল্যান্ট, এমআরএসএমএল।

  • শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।

  • অভিজ্ঞতা: শিল্প নিরাপত্তা, পিপিই (PPE) এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOPs) সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

  • অন্যান্য যোগ্যতা: নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার জন্য শিফটিং ডিউটি এবং শিল্প কারখানার পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।

চাকরির শর্ত ও সুযোগ-সুবিধা:

  • চাকরির ধরন: ফুলটাইম।

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

  • কর্মস্থল: নারায়ণগঞ্জ।

  • বেতন: আলোচনা সাপেক্ষে।

  • অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনের লিংকের জন্য মেঘনা গ্রুপের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল বা অনলাইন জব সাইট অনুসরণ করতে বলা হয়েছে।

  • আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৬।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন