চাকরি ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন (এইচভিএসি) বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। গতকাল ৩ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম ও বিবরণ:
পদের নাম: সিনিয়র অফিসার।
বিভাগ: সাপ্লাই চেইন (এইচভিএসি)।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপিই (IPE) বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এইচভিএসি (HVAC) যন্ত্রাংশ ও সিস্টেম সম্পর্কে ধারণা এবং ইআরপি (ERP) ও মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা প্রয়োজন।
সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সব সুবিধা পাবেন:
সপ্তাহে ২ দিন ছুটি (৫ কর্মদিবস)।
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
চিকিৎসা ভাতা ও মোবাইল বিল।
বছরে ২টি উৎসব বোনাস এবং বার্ষিক ইনক্রিমেন্ট।
আবেদন প্রক্রিয়া:
বয়সসীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের শেষ সময়: ২ জুন ২০২৬। আগ্রহী প্রার্থীরা ট্রান্সকম গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জান্নাত/সকালবেলা