আজকের খেলার সময়সূচি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে আজ মাঠে নামছে বড় বড় দলগুলো। ফুটবলপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ জমজমাট। পর্তুগাল ও ইংল্যান্ডের মতো দলগুলোর ম্যাচ থাকায় বাড়তি উত্তজনা বিরাজ করছে ভক্তদের মাঝে।
আজকের দিনের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভি। খেলার সময়সূচি নিচে দেওয়া হলো
জর্ডান বনাম আলজেরিয়া: সকাল ৯:০০টা পর্তুগাল বনাম উজবেকিস্তান: রাত ১১:০০টা ইংল্যান্ড বনাম ঘানা: রাত ২:০০টা (পরদিন) পানামা বনাম ক্রোয়েশিয়া: ভোর ৫:০০টা (পরদিন)
আজকের ম্যাচগুলোতে ফেভারিট দলগুলো নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।
জান্নাত সকালবেলা
|