চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ আর্জেন্টাইন তারকা

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ আর্জেন্টাইন তারকা
ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল

নিজস্ব প্রতিবেদক :  বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির সুবাতাস। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের তারকা গঞ্জালো মন্তিয়েল। আসন্ন ম্যাচে তার একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।

আগামী ২৮ জুন সকালে ডালাসে জর্ডানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠের বাইরে ছিলেন মন্তিয়েল। তবে অনুশীলনে তার প্রাণবন্ত উপস্থিতি কোচ লিওনেল স্কালোনির জন্য স্বস্তির বড় খবর হয়ে এসেছে।

অনুশীলন সেশনে মন্তিয়েলের সঙ্গে ডিফেন্স লাইনে নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকোকে দেখা গেছে। জর্ডানের বিপক্ষে রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্ব রাইট ব্যাক মন্তিয়েলের কাঁধেই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন স্কালোনি। অনুশীলনের একটি পর্যায়ে গোলপোস্টের নিচে হুয়ান মুসোকে দেখা গেলেও, মূল ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজই থাকছেন আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে।

তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার লক্ষ্যে জর্ডানের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কৌশল ও একাদশে বড় ধরনের রদবদল দেখা যেতে পারে বলে একটি গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে

মন্তব্য করুন