একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। পরের রাউন্ড ও গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করাই এখন কার্লো আনচেলত্তির দলের মূল লক্ষ্য।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিলের একাদশে একটি নিশ্চিত পরিবর্তন আসছে। ঊরুর পেশির চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রাফিনহা। তার পরিবর্তে একাদশে তরুণ ফরোয়ার্ড রায়ানকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। কোচ আনচেলত্তি অনুশীলনে ডান প্রান্তের আক্রমণে ১৯ বছর বয়সী এই তরুণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, স্কোয়াডে থাকছেন নেইমার জুনিয়র। তবে শতভাগ ফিট না থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ। শুরুর একাদশে না থাকলেও, ম্যাচের পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্বিতীয়ার্ধের শেষভাগে তাকে মাঠে দেখা যেতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ইতিহাস অত্যন্ত উজ্জ্বল। দুই দল এ পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৮টিতেই জয় পেয়েছে সেলেসাওরা, আর ২টি ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপ মঞ্চেও চারবারের মুখোমুখি লড়াইয়ে তিনটিতে ব্রাজিল জয়ী হয়েছে, বাকি একটি ম্যাচ ড্র হয়। আজও সেই দাপট বজায় রাখার প্রত্যাশায় ব্রাজিল।

অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন