ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
‘ধন্যবাদ পাকিস্তান’ উল্লেখ করে আসিফ নজরুল লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন—বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বুধবার মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরিফ বলেছেন, “আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা অত্যন্ত বিবেচনামূলকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। এটি একটি উপযুক্ত সিদ্ধান্ত।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ