দেশ ছাড়ার গুঞ্জন মিথ্যা, মিরপুরে বুলবুল

দেশ ছাড়ার গুঞ্জন মিথ্যা, মিরপুরে বুলবুল

দেশ ছাড়ার গুঞ্জন মিথ্যা, মিরপুরে বুলবুল

দেশের ক্রিকেট ইতিহাসের একটি অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়া, বোর্ড পরিচালকদের পদত্যাগ, বিতর্কিত মন্তব্য এবং বিপিএল বয়কট—সব মিলিয়ে বিসিবি প্রশাসনের ওপর চরম চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়।

সোমবার (২৬ জানুয়ারি) গুঞ্জন খণ্ডন করে বিসিবি সভাপতিকে মিরপুরের সদর দপ্তরে দেখা গেছে। মিরপুর মাঠও পরিদর্শন করেছেন তিনি।

রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে বুলবুল নাকি অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন এবং দেশে ফেরার কোনো টিকিট নেই। তবে বোর্ড সংশ্লিষ্ট সূত্র এই দাবিকে অব্যাহতভাবে নাকচ করেছে। তারা জানায়, বিসিবি সভাপতি ঢাকাতেই নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

বিসিবির ভেতরে নানা অস্থিরতাও পরিস্থিতিকে জটিল করেছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং–সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালক ইশতিয়াক সাদেকও পদত্যাগ করেছেন। একাধিক পরিচালকের বিতর্কিত মন্তব্য বোর্ডের ওপর চাপ সৃষ্টি করেছে, যার প্রভাব বিপিএলেও দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির দায়িত্ব ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সময়ে মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধান পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিষয়টি আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই পরিস্থিতিতে গুঞ্জন নতুন অনিশ্চয়তা তৈরি করলেও, ক্রিকেট ভক্তদের স্বস্তি দিচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল ঢাকাতেই রয়েছেন এবং বোর্ডের সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন