শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। তাঁর বাবার নাম মো. মুসা।

তিনি ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকার আলোচিত চাঞ্চল্যকর জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি গুরুতর ফৌজদারি মামলার এজাহারনামীয় আসামি।

এআইএল/সকালবেলা