বিজয়নগরে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
বিজয়নগরে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত শেষ রাতে উপজেলার সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলার আমোদাবাদ দাশপাড়া এলাকার মো. আবুল কালামের ছেলে সাকিল মিয়া (২৪), একই এলাকার পীযূষ চন্দ্র দাসের ছেলে টিটন দাস (২১) এবং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা মো. আবুল হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে একটি পুলিশ দল সিঙ্গারবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৭) দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন