সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক উদ্ধার ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সফিউল আলম (সৈকত), আতিকুর রহমান পনির (৩২), মোঃ ওমর ফারুক, মোনতাজ উদ্দিন (৬০); নিয়মিত মামলার আসামি মোঃ উজ্জল হোসাইন (৪৭) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ সানাউল্লাহকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন