সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুল হক (৬৫) হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোবেল সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখের ছেলে।

র‍্যাব-১১-এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ ফজলুল হকের সঙ্গে কথা কাটাকাটির জেরে নোবেল ও তাঁর সহযোগীরা তাঁকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত ফজলুল হককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১১। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন