মুন্সীগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সীগঞ্জ জেলা পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও কোর্ট পুলিশের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় জানুয়ারি-২০২৬ মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে পালনের নির্দেশ দেন। পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারি মাসে রুজুকৃত মামলা এবং তদন্তাধীন মামলাগুলোর অগ্রগতির চুলচেরা বিশ্লেষণ করা হয়। মামলা দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ এবং শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন