ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: পবিত্র মাহে রমজানের শিক্ষা ও সহমর্মিতাকে ধারণ করে মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এ বি এম ফিরোজ ফাউন্ডেশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শহরের ইদ্রাকপুর এলাকায় অ্যাডভোকেট ফিরোজের নিজ বাসভবন প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ বি এম ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। রমজানের শুরুতেই এমন উপহার পেয়ে উপকারভোগীদের মুখে সন্তোষের হাসি দেখা যায়।
বিতরণকালে ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা বলেন, "রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। সেই সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই প্রথম ধাপে আমরা পাঁচ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের একটি নিরন্তর অঙ্গীকার। এ বি এম ফিরোজ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কাজ অতীতেও ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ রানা, মহাসচিব আবু তাহের সিমান্ত, উপদেষ্টা আয়নাল হক স্বপন, সাংবাদিক আবু সাঈদ সোহান, সদস্য মোখলেছুর রহমান খোকন এবং কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার সামগ্রী হাতে পেয়ে নিম্নআয়ের মানুষগুলো ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ