ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জেলা প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় সেহরির রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে কচুয়া উপজেলার ৭নং দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—গৃহবধূ খাদিজা আক্তার (৩০), তাঁর দেবর মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। বিস্ফোরণের পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহমুদুল হাসানের ৪ শতাংশ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে; তাঁদের বর্তমানে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুপুরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেহরির সময় রান্নার প্রস্তুতি নেওয়ার সময় সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ