হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।

এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি দেখে তাকে কালক্ষেপণ না করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন।

আযহার/সকালবেলা 

মন্তব্য করুন