দৈনিক সকালবেলার সাঈদ পান্থ বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ
দৈনিক সকালবেলার সাঈদ পান্থ বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

বরিশাল প্রতিনিধি: বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী সভাপতি, চ্যানেল আই ও দৈনিক সকালবেলার বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় দিনভর এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন ফোরামের জ্যেষ্ঠ সদস্য মো. জাকির হোসেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পেশাগত নিরাপত্তা ও মান উন্নয়নে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি পদে দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত ঢাকা ও জিএস নিউজের ব্যুরো প্রধান এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক পদে দীপ্ত টিভির বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল, দপ্তর সম্পাদক পদে জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে চ্যানেল ওয়ানের বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল এবং প্রচার সম্পাদক পদে বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন।

এছাড়া কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান ও জি টিভির বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি শাহীন হাসান, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দীন, দৈনিক জনকণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার নাসির উদ্দিন এবং একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর।

সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. নাসিমুল হক, মো. এনায়েত হোসেন, মুহা. কামরুজ্জামান জুয়েল রানা, আরিফুর রহমান, এমকে রানা, মো. মাসুদ রানা, মো. ফিরোজ গাজী, মো. নাসির উদ্দিন, মো. সফিকুর রহমান, মো. প্রিন্স তালুকদার ও মো. ইমরান হোসেনসহ ফোরামের সাধারণ সদস্যরা।

নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্যহীন সাংবাদিকতা নিশ্চিতকরণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বরিশালের সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন