ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিরাপদ খাদ্যে শিক্ষার্থীদের ভূমিকা জরুরি
ফেনী প্রতিনিধি : নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি জানান, সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাখো শিক্ষার্থী প্রতিনিয়ত ভেজাল ও অনিরাপদ খাদ্য গ্রহণ করছে, যার ফলে অনেকেই নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে।
এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষার্থীদেরই প্রথমে সচেতন হতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্যাকেটজাত খাদ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাই করা, খোলা খাবার এবং অতিরিক্ত তেলে পোড়া ভাজা খাবার পরিহার করার পরামর্শ দেন তিনি। পোড়া তেল ব্যবহার বন্ধ করার কথাও বলেন।
তিনি আরও বলেন, ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করে কিনতে হবে। শিক্ষার্থীরা চাইলে স্কুল, কলেজ ও মাদ্রাসা সংলগ্ন দোকান থেকে পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য সংগ্রহ করতে পারে। এতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।
কর্মশালায় কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান উপস্থিত থেকে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান। এতে স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় অংশ নেওয়া তিনজন কুইজ বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ