কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি প্রাইভেটকারে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আযহার/সকালবেলা
|