ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান অংশে মুরগীবাহী পিকআপ ভ্যানের পেছনে বাসের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী-২ সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টার দিকে ঢাকাগামী একটি মুরগীবাহী পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি দ্রুতগতির বাস সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয় এবং তার সহযোগী গুরুতর আহত হন। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ