৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রায় আট ঘণ্টা পর রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ শেষ হলে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনকে সামনে এগোনোর অনুমতি দেন।

ট্রেনটি কিছু দূর অগ্রসর হলে ইঞ্জিনের পেছনের চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন—উভয় লাইন বন্ধ হয়ে যায় এবং ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে সকালে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলে প্রায় আট ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন